Gopalnagar: ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্রসহ চার দুষ্কৃতীকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: ডাকাতির ছক বানচাল করে বড়সর সাফল্য পেল পুলিশ। দুটি পাইপগান, তিনটি কার্তুজ, ভোজালি , হাসুয়া সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ ।

উত্তর ২৪ পরগণার বনগাঁ জেলা পুলিশের অধিনস্ত গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগরের কানসোনা পেট্রালপাম্পের সামনে থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল ধৃতদের নাম সাহেব সর্দার (২৩), কিতাব আলী মন্ডল (২৯),আবু তাহের তরফদার (৩০) এবং বছর ২৩ এর সিদ্ধার্থ সাহা।

এদের কাছ থেকে দুটি পাইপগান , তিন রাউন্ড কার্তুজ, একটা হাসুয়া ও একটি ভোজালি উদ্ধার করে পুলিশ । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here