Gurmeet Ram Rahim Singh: প্যারোলের পর প্যারোল, সাময়িক মুক্ত ধর্ষণে অভিযুক্ত গুরমিত রাহ রহিম

 ধর্ষণের মত বিস্ফোরক সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন জেলের সাজা খাটছেন

ন্যাশনাল ডেস্ক: এ দেশে এমন বিচার হয়! একজন ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেলের সাজা খাটছেন। বিস্ফোরক সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। কিন্তু বারবার প্যারোলে মুক্তি পেয়ে যাচ্ছেন হরিয়ানার স্বঘোষিত বাবা তথা ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। বলিউডের সেই সংলাপ তারিখ পে তারিখ ধার করে বলতে হয়, প্যারোল পে প্যারোল, প্যারোল পে প্যারোল…

আগামী বুধবার ডেরা সাচ্চা সৌদা প্রাক্তন প্রধান শাহ সন্তনম সিংয়ের জন্মদিন। আর সেই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই প্যারোলে মুক্তি দেওয়া হল রাম রহিমকে। আইনের ফাঁক দেখিয়েই একবারে দামি গাড়ি চেপে হরিয়ানার রোহতাকের সুনারিয়া জেল থেকে ছাড়া পেয়ে বের হলেন রাম রহিম।

দেখুন সেই ভিডিও…..

গত বছর দু’বার জুন ও অক্টোবর মাসে রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নতুন বছর শুরু হতেই ফের প্যারোল। তবে রাম রহিমকে কেন বারবার প্যারোলে মুক্ত করা হচ্ছে তা নিয়ে যে জোর বিতর্ক তৈরি হচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here