Indigo:মাঝ আকাশে মদ্যপান, সাথে অভব্য আচরণ,পাকড়াও ২ বিমানযাত্রীকে সিআইএসএফের হাতে

 

 

ন্যাশনাল ডেস্ক: বুধবার রাতে দুবাই থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ফিরছিল ৬ই১০৮৮ (6E 1088) ইন্ডিগো(Indigo) বিমান। অভিযোগ মাঝ আকাশে মদ্যপানের পর শুরু হয় দুই ব্যক্তি মাতলামি। দুই ব্যক্তির অভব্য আচরণে সম্যসায় পরে সহ যাত্রীরা ।দুই জনকে সামাল দিতে রীতিমতো হেনস্থার শিকার হন বিমানকর্মীরা। শুরু হয় তুমিল অশান্তি।

 

সংবাদ সংস্থা এএনআই(ANI) সূত্রে খবর অভিযুক্তদের আটক করেছে মুম্বাই পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তর নাম দত্তাত্রেয় বাপর্দেরকর ও অপরজন জর্জ ডি সুজা। বিমান সংস্থা ইন্ডিগোর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ সহ ২১, ২২, ২৫ বিমান নিয়ম ভাঙার অপরাধে একাধিক মামলায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here