Kalbaishakhi: কালবৈশাখীর দাপটে ব্যারাকপুরে পার্কে গাছ ভেঙে মৃত্যু প্রেমিকের, আশঙ্কাজনক অবস্থায় প্রেমিকা

 

 

পল্লব হাজরা, ব্যারাকপুর: কালবৈশাখী ঝড়ের প্রভাবে মর্মান্তিক পরিণতি। প্রেমিকার কাছ থেকে কেড়ে নিল প্রেমিককে জীবন। সোমবার বিকেলে ব্যারাকপুর মঙ্গলপাণ্ডে পার্কে দেখা করতে আসে প্রেমিকযুগল। সেই সময় আকাশ কালো করে আসে কালবৈশাখী ঝড় । তীব্র কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে পরে দুজনের উপর। বেশ কিছু সময় চাপা পড়ে থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দমকল সহ বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

গাছ সরিয়ে দুজনকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার বিএনবসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুবকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম কৌশিক ঢালি (২০)। পুলিশ সূত্রে খবর কৌশিকের বাড়ি নদিয়ার রানাঘাটে। যুবতী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

 

ওপর দিকে কালবৈশাখীর দাপটে মোহনপুর থানার অন্তর্গত জাফরপুর চালবাজার অঞ্চলে বাড়িতে নারকেল গাছ ভেঙে মৃত্যু হয় ৪০বছরের মহিলা সরস্বতী বিশ্বাসের। ব্যারাকপুর ডাক্তার বিএনবসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here