Morning Walk:প্রাতঃভ্রমনে বেরিয়ে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত পৌঢ়

 

পল্লব হাজরা,বরাহনগর:  প্রতিদিনের মতো শুক্রবার ছাদে প্রাতঃভ্রমন করতে গিয়েছিলেন গৌর কৃষ্ণ ঘোষ। তবে প্রাতঃভ্রমন সেরে আর ঘরে ফেরা হল না বছর ৬৮ ওই পৌঢ়ের। ১২ নং মণ্ডলপাড়া লেন বহুতলের চার তলা ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশী সহ তাঁর পরিবার। রক্তাক্ত অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

 

মৃত ব্যক্তির পুত্র দীপ্ত ঘোষ জানান বেশ কিছুদিন অসুস্থ ছিলেন গৌর কৃষ্ণ বাবু। তার সাথে ছিল মানসিক অবসাদ। সেই মতো চিকিৎসকের সাথে পরামর্শ নেন পরিবার। শুক্রবার ঘুম থেকে উঠে ঘরে হাঁটাচলা করলেও সকাল ৭টায় প্রতিবেশীদের শব্দে পরিবারের সকলে নীচে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায়।

 

ছাদে পাঁচিল থাকা সত্ত্বেও কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল তাই নিয়ে চিন্তিত সকলে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া গোটা অঞ্চল জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে বরাহনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here