Mumbai Minor Girl Student Raped: বেসরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

অধ্যক্ষ তার কেবিনে ছাত্রীটিকে দুইবার যৌন নির্যাতন করেন

 

 

ন্যাশনাল ডেস্ক:  স্কুলের অধ্যক্ষের কাছে ধর্ষণ হতে হল ১৪ বছরের এক ছাত্রীকে। গত ডিসেম্বরে সেন্ট্রাল মুম্বইয়ের নাগপাড়া এলাকার এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ ধর্ষণ করে সেই স্কুলেরই এক নাবালিকা ছাত্রীকে। ভয় কাউক কিছু জানাতে পারেনি ওই নাবালিকা। শনিবার ওই অধ্যক্ষ আবারও ধর্ষণের চেষ্টা করে নাবালিকাকে।

 

এদিন বাড়ি ফিরে মায়ের কাছে সবটা জানায় সে। পুলিশের দারস্ত হন নির্যাতিতার মা। স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তিনি। নাগপাদা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর মহেশকুমার ঠাকুর জানান,”অধ্যক্ষ তার কেবিনে মেয়েটিকে দুইবার যৌন নির্যাতন করেন। প্রথম ঘটনাটি ঘটে গত 28 ডিসেম্বর এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে এই মাসে অর্থাৎ 20 জানুয়ারি। প্রথম দিকে, মেয়েটি ভয় পেয়ে গেলেও, 55 বছর বয়সী অধ্যক্ষ আবার তার সাথে খারাপ ব্যবহার করলে, সে বাড়িতে গিয়ে তার মায়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলে। তিনি তাকে থানায় নিয়ে এসেছিলেন এবং অধ্যক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।”

 

পুলিশ ইন্সপেক্টর মহেশকুমার ঠাকুর আরও জানান,পুলিশ অভিযুক্তদের খোঁজ করছে। পুলিশ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, 2012-এর অধীনে একটি মামলা দায়ের করেছে।

অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে পৌঁছান পুলিশ। কিন্তু বাড়িতে কিংবা স্কুলে কোথাও খোঁজ মেলেনি অভিযুক্ত স্কুল অধ্যক্ষের। তবে পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত অধ্যক্ষের খোঁজ জারি রেখেছেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here