RG Kar medical college: আরজি করের সামনে জমায়াতে নিষেধাজ্ঞা

rg kar medical college

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে প্রায় প্রতিদিনই শ্যামবাজার সহ আরজি কর( Rg kar medical college)  হাসপাতাল চত্বরে চলছে মিটিং, মিছিল এবং জমায়েত সংগঠিত করা হচ্ছিল৷ চিকিৎসক হত্যার এই প্রতিবাদের ঝড়ের মধ্যেই আরজি কর হাসপাতাল চত্বর এবং শ্যামবাজার এলাকায় মিটিং, মিছল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ৷ শনিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে লালবাজার৷ আজ ১৮ অগাস্ট থেকে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে৷

নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় সহ আরজি কর হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন শ্যামবাজার, বেলগাছিয়া  এলাকার বিভিন্ন রাস্তায়  আগামী ২৪ তারিখ পর্যন্ত জনের বেশি জমায়েত করতে পারবেন না৷ শান্তি বিঘ্নিত হওয়ার যুক্তি দিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

যদিও বিরোধীদের অভিযোগ, আরজি কর কাণ্ডে তৈরি হওয়া জনরোষ এবং প্রতিবাদকে দমন করতেই এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ৷ পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, জে কে মিত্র রোড, বেলগাছিয়া রোড সহ আরজি কর হাসপাতাল সংলগ্ন একাধিক রাস্তায় জমায়েত, মিটিং, মিছিলে আগামী সাত দিন নিষেধাজ্ঞা জারি থাকবে৷

শনিবার রাতেও মিছিল করে আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসককে ধর্ষণ, খুনের প্রতিবাদ করেন শহরের নাট্যব্যক্তিত্বরা৷ শুধু নাট্যকর্মীরা নন, শনিবার রাতে কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় আরজি কর কাণ্ডের পথে নামেন সাধারণ মানুষ৷