Tathagata Roy:পড়ে গিয়ে চোট, হাসপাতালে ভর্তি মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়

খবর এইসময় ডেস্ক: পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পেলেন বিজেপি-র বর্ষীয়ান নেতা তথাগত রায়। রবিবার সন্ধ্যায় টুইট করে তিনি লেখেন ‘রবিবার পড়ে যাওয়ায় শিরদাঁড়ায় চিড় ধরে। এখন ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চোট কতটা গুরুতর তা ক্ষতিয়ে দেখছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য অতীতে টুইট ঘিরে একাধিকবার বিতর্ককে উস্কিয়ে দিয়েছেন পদ্ম শিবিরে বর্ষীয়ান নেতা। নিজেদের দলের সমালোচনায় মুখর হয়েছেন বারংবার। তবে রবিবার টুইটের পর শুভানুধ্যায়ীরা সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানিয়ে তথাগত রায়কে। হাসপাতালের পক্ষ থেকে শীঘ্রই তাঁর শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here