আসামে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, ২১ জনের মৃত্যু; ১৬টি জেলার ৫.৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামে বন্যা তাণ্ডব চালিয়ে যাচ্ছে । আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘন্টায় শিবসাগর জেলায় ১৩ জন, চরাইদেওতে পাঁচটি, গোলাঘাটে দুইজন এবং জোড়হাটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোলাঘাট, কামরূপ, হোজাই, ডিব্রুগড়, বিশ্বনাথ, ধেমাজি, সোনিতপুর, উদালগুড়ি, নগাঁও, চরাইদেও, কামরুপ (এম), জোড়হাট, তিনসুকিয়া, কার্বি আংলগ, যোরহাট, কামরূপ, হোজাই, ডিব্রুগড়, সহ ১৬টি জেলায় ৫.৬৪ লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হওয়ায় আসামের বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি জেলায় সংকটাপন্ন। বন্যায় ২৪,২১০.৩৫ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে এবং ৪৪টি রাজস্ব সার্কেলের ৮৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন যে, ত্রাণ ও উদ্ধারকাজ পর্যালোচনা করতে তিনি বুধবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন। এর আগে, মঙ্গলবার রাতে একটি পোস্টে তিনি বলেছিলেন যে, সাম্প্রতিক মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা আমাদের জনগণকে চরম দুর্ভোগে ফেলেছে। তিনি বলেন, “ত্রাণকাজ পর্যালোচনা করতে আমি চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনারি, জোরহাট এবং টিওকের বন্যা-বিধ্বস্ত এলাকা ও ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করব।”

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) সতর্কবার্তা পাওয়ার পর, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ১৯শে জুলাই আসামের জোরহাট জেলার টিওক রাজস্ব সার্কেলের অন্তর্গত সেলেং চা বাগানের কাছে বন্যা-বিধ্বস্ত সেলেং ঘাট থেকে পাঁচজনকে উদ্ধার করেছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দলটি জলমগ্ন বাড়ির ছাদে আটকে পড়া এক ছোট্ট মেয়েকে, প্রবল স্রোতে ভেসে যাওয়া এক পুরুষকে এবং বন্যার জলে আটকে পড়া তিন মহিলাকে উদ্ধার করে।

দীর্ঘক্ষণ ধরে ঠান্ডা বন্যার পানিতে থাকার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত এক বৃদ্ধা গুরুতর অবস্থায় ছিলেন। উদ্ধারকারী দল পাঁচজনকেই উদ্ধার করে হাসপাতালে আনার পূর্ববর্তী চিকিৎসা প্রদান করে।