প্রাইভেট গাড়ি থেকে তাজা বোমা উদ্ধার কাঁচরাপাড়ায়

এই গাড়িটিকে আটক করা হয়। ইনসেটে উদ্ধার হওয়া বোমা

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ প্রাইভেট গাড়ি থেকে দুই ডজন তেজস্ক্রিয় বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিজপুরে। 

আজ দুপুর বেলা তিনটে নাগাদ উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়া কল্যাণী – ব্যারাকপুর হাইওয়ে থেকে সাদা রঙের কমার্শিয়াল নাম্বারের একটি সুইফ্ট গাড়ি থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা। কাঁচরাপাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে কাঁপা মোড় সংলগ্ন মিলিটারি ইন্টেলিজেন্সের তৎপরতায় গাড়িটিকে আটক করে ।এরপর গাড়িটি খুলে দেখতে পাওয়া যায় একটি বিগশপার ভর্তি তাজা বোমা । সাথেসাথে খবর দেওয়া হয় বীজপুর থানায় । ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। ব্যাগে পাওয়া ১২ টি তেজস্ক্রিয় বোমা ঠিক কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার অসঙ্গতিপূর্ণ উত্তর পাওয়ার কারণে ওই গাড়িটিকে এবং গাড়ির চালকসহ তিন ব্যক্তিকে আটক করে বীজপুর থানার পুলিশ। কোন উদ্দেশ্যে এবং কোথায় বোমা গুলো নিয়ে যাওয়া হচ্ছিল টা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here