বুকে ব্যথা নিয়ে এইমসে চিকিৎসাধীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

 

 

 খবর এইসময়,নিউজ ডেস্কঃ   বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার রাত পৌনে নয়টা নাগাদ প্রবীণ এই রাজনীতিবিদকে হাসপাতালের কার্ডিও-থোরাসিক বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

২০০৯ সালের জানুয়ারিতে এইমসেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সফল বাইপাস সার্জারি হয়েছিল। বর্তমানে তাঁর বয়স ৮৭ বছর।

উল্লেখ্য, দীর্ঘদিন হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন মনমোহন সিং। সেইজন্য নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হয় তাঁকে।

মোদী সরকারের বরাবরের সমালোচন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। নানা বিষয়ে মোদী সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি। সম্প্রতি করোনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, অহেতুক কষ্টের মধ্যে ঠেলা হচ্ছে তাঁদের।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here