ইটভাটার নালায় দেহ উদ্ধার দত্তপুকুরে

সৌভিক সরকার, দত্তপুকুরঃ সোমবার বিকেলে বাড়ি থেকে বেরনোর পর  খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে বাড়ি থেকে অনতিদূরে ইটভাটার নালায় পাওয়া গেল বছর পঞ্চাশের এক ব্যক্তির দেহ। মৃতের নাম দেবানন্দ মন্ডল। মৃতের গলায় ক্ষত রয়েছে দেখতে পেয়ে স্থানীয়দের অনুমান মদের বোতল ভেঙে খুন করা হয়েছে দেবানন্দকে।

ঘটনাটি দত্তপুকুর থানা এলাকার জগন্নাথপুর অঞ্চলের। জগন্নাথপুরের বোরো নারায়নপুরের একটি ইটভাটা থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, কেউ বা কারা দেবানন্দ কে খুন করে ইট ভাটার মধ্যে ফেলে রেখে চম্পট দিয়েছে।

দেবানন্দ মন্ডল এর বাড়ি দত্তপুকুর থানা এলাকার পূর্ব পাড়ায়। রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতেন তিনি। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন  তারপর আর ফেরেননি দেবানন্দ। পর দিন মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে নারায়ণপুরের একটি ইট ভাটার নালার মধ্যে মৃত অবস্থায়  পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here