কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে আট দফার ভোট : সৌগত রায়

নিজস্ব প্রতিনিধি, বারাসতঃ  রাজ্যে আট দফার ভোট ঘোষিত হতেই নিজের জানালেন সৌগত রায় ।বারাসাতে দলীয় অনুষ্ঠানে এসে শুক্রবার সন্ধ্যেয় তিনি পরিষ্কার জানালেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চুড়ান্ত, মেনে নিতেই হবে, অসুবিধে হলেও তৃণমূল জিতবে । অন্য রাজ্যে কম দফায় ভোট ও এই রাজ্যে আট দফায় ভোটের সিদ্ধান্তকে তৃণমূল সমর্থন করছে না বলেই জানান তিনি ।

একয়েক জেলায় নির্বাচনের একাধিক দিন অনভিপ্রেত জানিয়ে সৌগত রায়ের অভিমত, কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়েই এই সিদ্ধান্ত এবং এনিয়ে বিজেপির আনন্দ কে পাগলের গোবধে আনন্দের সমতুল্য বলেই মনে করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here