খুলে গেল রাজ্যে সরকারি চাকরির দরজা, জেনে নিন আবেদনের বিস্তারিত তথ্য

শুক্লা রায়চৌধুরী,  কলকাতা: করোনা আবহের মধ্যেই খুলে গেল সরকারি চাকরির দরজা। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে শুরু হল নিয়োগের প্রক্রিয়া। সার্জেন্ট পদে নিয়োগের জন্য প্রকাশিত হল বিজ্ঞপ্তি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরশন্র অধীনে এই নিয়োগ হবে। পুরুষ এবং মহিলা উভয়ই এই নিয়োগ করতে পারবন।

আগ্রহী প্রার্থীরা দ্রুত যাতে আবেদন করেন তার কথা জানানো হয়েছে। মোট শূণ্যপদ রয়েছে ১৫টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার জন্য প্রার্থী কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হলেই চলবে। প্রাক্তন সেনাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক মাপ পুরুষদের ক্ষত্রে হতে হবে উচ্চতা- ৫ ফুট ৭ ইঞ্চি এবং ছাতি হতে হবে ৩৪ ইঞ্চি।

আবেদন ফি বাবাদ ২২০ টাকা নেওয়া হবে। তফসিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭০ টাকা দিতে হবে। আবেদন করা যাবে অনলাইনেই। বয়সের ক্ষেত্র ছাড় প্রযোজ্য থাকবে তফসিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত পরীক্ষা এবং বিস্তারিত তথ্য www.mscwb.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ৩১.৮.২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here