চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যু! চিকিৎসককে চড়! অবস্থান বিক্ষোভে চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ  করোনায় আক্রান্ত হয়ে ২৮ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম শহরের পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল মৃত যুবকের  পরিবারের লোকেরা।পরিবারের অভিযোগ, ডায়েরিয়া এবং জ্বর উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ওই তরুণ।তাঁর অবস্থার অবনতি হলে পরে তাঁকে গতকাল কোভিড হাসপাতালে আনা হয়। অথচ কোনো কিছুই তার পরিবারের লোকদের জানানো হয়নি বলে অভিযোগ। গতকাল রাতে সেখানেই মারা যায় ওই তরুণ। তার পরই উত্তেজনা ছড়ায়।


এদিন ঝাড়গ্রাম হাসপাতালে করোনা মৃত্যু নিয়ে অবরোধ চলাকালীন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অর্ণাশিস হোতাকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে মৃতের মায়ের বিরুদ্ধে।ঘটনার জেরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে হাসপাতালের সুপার সহ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here