এবার ২৫ জনের করোনা পজেটিভের হদিশ মিলল ঝাড়গ্রাম জেলায়

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ  ঝাড়গ্রাম জেলায় শুক্রবার ২৫ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ৪৮৯। শুক্রবার ১৮ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ২৫ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট।

প্রতীকী ছবি।

এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩৪৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ১৩৮ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। ওই ২৫ জনের মধ্যে ঝাড়গ্রাম শহরের ৯ জন, গোপীবল্লভপুর ১ ব্লকের ৬ জন, গোপীবল্লভপুর ২ ব্লকের ৪ জন, সাঁকরাইল ব্লকের ৪ জন এবং নয়াগ্রাম ব্লকের ২ জন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here