জঙ্গল ছেড়ে জাতীয় সড়কে মর্নিংওয়াকে গজরাজ ! স্তব্ধ যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ খাবারের সন্ধানে স্থানীয় জঙ্গলের ভেতর থেকে একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বালিভাসা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কের উপর থাকা টোলপ্লাজায় চলে আসে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন টোলপ্লাজার কর্মীরা।

 

একটি হাতি টোল প্লাজায় চলে আসায় বেশ কিছুক্ষণ ছ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি বনদপ্তর কে জানানো হয়। কিন্তু স্থানীয় বাসিন্দারাদের ও টোল প্লাজার কর্মীদের চেষ্টায় ছ নম্বর জাতীয় সড়ক থেকে হাতি টিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানো হয়। যেভাবে প্রকাশ্য দিবালোকে সাতসকালে দাঁতাল হাতি টোলপ্লাজায় হানা দিয়েছে তাতেই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই টোলপ্লাজার কর্মীরা ।তবে হাতিটি কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here