পারিবারিক অশান্তি! স্বামীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ স্ত্রীর !

পল্লব হাজরা, বরানগরঃ  বেশ কিছুদিন ধরেই  স্বামী- স্ত্রীর দাম্পত্য কলহের ফলে স্ত্রী পামেলা মিস্ত্রি চলে আসেন বরাহনগর এ কে মুখার্জী রোডে তার বাপের বাড়িতে। পেশায় গাড়ি চালক পামেলা দেবীর স্বামী বাপি মিস্ত্রি বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ পামেলা দেবীর কাছে আসেন এবং দু এক কথার পরেই উচ্চস্বরে বচসায় জড়িয়ে পড়েন। তখনকার মত সেখান থেকে বাপি ফিরে গেলেও  স্ত্রী পামেলার অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ ফের বাপি এ কে মুখার্জী রোড এ পামেলার বাপের বাড়িতে এসে দরজায় আঘাত করে এমনকি রাগে নিজের মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে দেন।

সেই আওয়াজ পেয়ে দরজা খুলতেই বাপির হাতে বন্ধুক দেখে হতভম্ভ হয়ে যায় পামেলা দেবীর বাড়ি লোক। মুহুর্তের মধ্যেই বাপি একটা গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। যদিও গুলিতে কেউ আহত হননি। গুলির  শব্দ শুনে বাড়ির মালিক সহ প্রতিবেশীরা ছুটে আসে। বেগতিক বুঝে মুহূর্তে চম্পট দেয় বাপি। ঘটনাটি নিয়ে বরাহনগর থানায় অভিযোগ করা হলে অভিযুক্তর বিরুদ্ধে  খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। বাপির খোঁজে তল্লাশি শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। সাধারণ গাড়ি চালকের কাছে এই আগ্নেয়াস্ত্র কি ভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here