তৃতীয়বারের জন্য ‘আনন্দধারা’পুরস্কার নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের

সমীর সাহা, নদিয়াঃ সোমবার নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০-২০২১ অর্থবর্ষের ব্যাঙ্কের লেনদেন ও পরপর এবার নিয়ে তৃতীয়বারও রাজ্য সরকারের আনন্দধারা পুরস্কার পেয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী সাংবাদিকদের তিনি বলেন, “৪৬কোটি ৭৯লাখ টাকা আমরা লোন দিয়েছি, কোভিড আবহে আমরা বসে থাকিনি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে আমরা মাস্ক বানিয়ে রাজ্য সরকারকে দিয়েছি, আমাদের ঋণের টাকা অনেকটাই ফেরত এসেছে, এই নিয়ে পরপর আমরা তিনবার আনন্দধারা পুরস্কার পেলাম বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here