বিকিনিতে আগুন জ্বালালেন আলিয়া

নিউজ ডেস্ক: ভক্তদের কখনই নিরাশ করেননি বলিউড তারকা আলিয়া ভাট। এ বার মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে বিকিনি-ছবিতে আগুন জ্বালালেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৫০ মিলিয়নেরও বেশি। সেখানে নানা রঙের টিউব বিকিনি পরা ছবি দিয়েছেন অভিনেত্রী। সাদা বালির বিচে সমুদ্রের মাঝে জলকেলির ছবি আপাতত ভাইরাল। সঙ্গে ছোট দুল, সানগ্লাস, হাতে আইওয়াচ। বিকিনি-ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন — ব্লু সি অ্যান্ড আ পাইসেস।

আপলোড হওয়ার এক ঘণ্টার মধ্যে ছবিগুলি ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭০টি লাইক পায়। মা সোনি রাজদান কমেন্টে লেখেন — লিটল ফিশি। মন্তব্য করেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও।
বোন ও বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন আলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here