বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু শালা ও জামাইবাবুর

সমীর সাহা, নদিয়াঃ  ফুল বিক্রি করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল শালা ও জামাইবাবুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে নদিয়ার কোতোয়ালি থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের পালপাড়ায়। মৃতের নাম অজিত মোদক (৪৫) ও প্রহ্লাদ মোদক (৩০)। বাড়ি দে’পাড়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরতলায়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে বাইকে করে ফুল বিক্রির করে বাড়ি ফিরছিল। পাল পাড়ার কাছে পেছন থেকে একটি বারো চাকার লরি ধাক্কা মারে। স্থানীয় লোকজন জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়না তদন্তের করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here