রোগ সারাতে ৫ মাসের শিশুকন্যাকে গরম লোহার ছ্যাঁকা মায়ের

খবর এইসময়, নিউজ ডেস্কঃ রোগ সারাতে মায়ের (Mother) বোকামির জন্য প্রাণ দিতে হল দুধের শিশুকন্যাকে। মাত্র  ৫ মাসের শিশুর হয়েছিল পেটের অসুখ। আর সেই কারণে ‘টোটকা’ হিসেবে তাঁকে গরম লোহার ছ্যাঁকা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভিলোয়ারা জেলার লুহারিয়া গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পাকস্থলীর অসুখে ভুগছিল ছোট্ট মেয়ে। তার রোগ সারানো চেষ্টা করে বাবা মা। কিন্তু কোনও ভাবেই সারানো যাচ্ছিল না মেয়ের অসুখ। তাই টোটকা হিসেবে মেয়ের পেটে দেওয়া হয় গরম লোহার ছ্যাঁকা। এরপরই ঘটে বিপত্তি।পরিস্থিতি চলে যায় হাতের বাইরে।

যন্ত্রণায় ছটফট করছে দেখে মেয়েকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে বাবা রমেশ বাগারিয়া ও তার স্ত্রী লহরি। সেখানেই মৃত্যু হয় শিশুটির। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশকে।

নজিরবিহীন এই ঘটনার কথা শুনে স্তম্ভিত বহু মানুষ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বাবা মায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই রুজু হয়েছে মামলা। মৃত শিশুর নাম লীলা। ঘটনার সত্যতা প্রমাণিত হলে কড়া শাস্তি হবে বাবা- মায়ের, জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here