লোডশেডিং, সেইসঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতে হ্যারিকেন ও হাতপাখা নিয়ে প্রচার বিজেপি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ  চলছে গ্রীষ্মের দাবদাহ। তারই মধ্যে ভোটের ঢাকে পড়েছে কাঠি। প্রচন্ড গরম উপেক্ষা করেই সকাল থেকে রাত এক করে প্রচার করছেন প্রার্থীরা। তারই মধ্যে মাঝেমধ্যে লোডশেডিং, সেইসঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধি। আর এই দুই কে হাতিয়ার করে প্রচারে নামলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড: অর্চনা মজুমদার।

সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার নিমতা আলিপুর মোড় থেকে ২৩৭ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত হাতে হ্যারিকেন ও হাতপাখা নিয়ে এক প্রতিবাদ মিছিল করেন ড: অর্চনা মজুমদার। তার সাথেই ওই মিছিলে উপস্থিত থাকেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here