শৌচাগারের মধ্যে বৃদ্ধের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

সমীর সাহা, নদিয়াঃ  শৌচাগারের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে নদিয়ার কালীগঞ্জ থানার দেবগ্রাম ফাঁড়ির উত্তর চ্যাটার্জিপাড়ায়। মৃতের নাম গিরিশ চট্টোপাধ্যায় (৭২)। বাড়ি দেবগ্রাম উত্তর চ্যাটার্জিপাড়ায়।

পশুপালন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি।এদিন সকালে শৌচাগারের ভেতরে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। এরপর দেবগ্রাম ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here