শুভেন্দুর গড়ে শক্তি প্রদর্শন বাম-কংগ্রেস জোটের

নিজস্ব প্রতিনিধি,কাঁথিঃ দীর্ঘ ১৫ বছর পর কয়েক হাজার কর্মী সর্মথক নিয়ে আধিকারী গড়েই মিছিল সিপিএম ও কংগ্রেস জোটের। এদিন শুরু থেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন জোট নেতারা। চলতি সপ্তাহের মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সর্মথনে, কৃষক স্বার্থ বিরোধী ৩ টি কৃষি বিল বাতিলের দাবি, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলনে নামে সিপিএম ও কংগ্রেস জোট।

মঙ্গলবার দুপুরে কাঁথির মেচেদা বাইপাস থেকে একটি পদযাত্রা শুরু হয়। ওই পদযাত্রায় পা মেলান প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, কংগ্রেসের সর্ব ভারতীয়  সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার, রাজ্য নেতা তথা আইনজীবি অরুনাভ ঘোষ, সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সী,  রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস, জেলানেতা ঝাড়েশ্বর বেরা এবং কাঁথি মহকুমার জাতীয় কংগ্রেসের সভাপতি গঙ্গারাম মিশ্র, আকতার আলি খাঁন প্রমুখ।

এদিন কোনরকম ঝুঁকি না নিয়ে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়ন করা হয়। কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এসে পদযাত্রা শেষ হয়। তারপর সেখানেই শুরু হয় পথসভা।এদিনের সভায় প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম বলেন, মোদি সরকার দেশটা লুঠ করছে, চিটিংবাজি ও কোঃ অপারেটিভ ব্যাংকের চুরির টাকায় কয়েকটি বেইমান কেনা যায় কিন্তু সাচ্চা ইনসানকে কেনা যায় না। বিজেপি এখন মেলা বসিয়েছে। সর্ব ভারতীয়  বিজেপি যোগদান মেলা।আরও কটাক্ষ করে সেলিম বলেন, মেলায় কেনা-বেচা হয়, মেলায় গরু, ছাগল, ভেড়া কেনাবেচা হয়। এরপর শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন, মোটা ভাইয়ের ছবি লাগালে মোটা টাকায় চাকরি বিক্রি হবে।

অন্যদিকে,রাজ্য নেতা তথা আইনজীবি অরুনাভ ঘোষ বলেন, শুভেন্দুকে দেখে আমার খুব ভাল লাগলো যেদিন বলল আমি তৃণমূল ছেড়ে দিচ্ছি। শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন তিনি নাকি অকৃতদার। তাহলে শিশিরবাবু কি ক্রিমিনাল ছিল!এরপর আধিকারী পরিবারের পদ নিয়ে কটাক্ষ করার পাশাপাশি শোভন-বৈশাখীকেও কটাক্ষ করতে ছাড়েননি অরুনাভ বাবু। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করেন। নিজের বাড়ির বিলাতি কুকুরকে বিয়ে করার জন্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান পথসভায় বক্তা আইনজীবী অরুণাভ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here