সৈকতের সৌজন্যে নদিয়ায় যুব সংগঠন মজবুত করল বিজেপি

সমীর সাহা, নদিয়াঃ  ভারতীয় জনতা পার্টির নদীয়া জেলা উত্তর যুব মোর্চার সভাপতি দায়িত্ব নেওয়ার পর সৈকত সরকার জেলাতে যে ৩৫টি মন্ডল আছে প্রতিটি মন্ডলই পরিদর্শন করছেন তিনি।

মঙ্গলবার দুপুরে নবদ্বীপ উত্তর মন্ডল এবং দক্ষিণ মন্ডলের যুব মোর্চার কার্যকর্তারা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সৈকত সরকার বলেন, কিভাবে যুব মোর্চার কর্মীদেরকে লড়াই করতে হবে, তাদের কী ভূমিকা থাকবে। সেই বিষয়ে বার্তা দিতে তিনি যুব মোর্চার কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

তিনি বলেন, নবদ্বীপ বিধানসভার প্রতিটি বুথে বিজেপি আগামী নির্বাচনে জয়ী হবে। এদিন সন্ধ্যায় চরমাজদিয়া চরব্রহ্মনগরে জেড পির নতুন পার্টি অফিস উদ্বোধন করেন বিজেপির নদিয়া জেলা যুব মোর্চার সভাপতি সৈকত সরকার। অন্যদল থেকে বেশকিছু কর্মী সমর্থক বিজেপির যুব মোর্চায় যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here