সাতসকালে চলন্ত লরিতে আগুন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর

দাউ দাউ করে জ্বলছে বালি বোঝাই লরিটি।

পল্লব হাজরা, বেলঘরিয়া: সাতসকালেই চলন্ত লরিতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে উত্তর শহরতলীর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর। জানা গেছে, গাড়িটি বর্ধমান থেকে রাজাহাট এর উদ্দেশ্যে বালি নিয়ে আসছিল হঠাৎ প্রমোদনগর এর কাছে আসতেই গাড়ির চাকা ভেঙে যায় এর ফলে সড়কের উপর মুখ থুবড়ে পড়ে লরিটি। সাথেসাথেই আগুন ধরে যায় গাড়িতে। প্রাণ বাঁচাতে চালক ও খালাসি গাড়ি থেকে ঝাঁপ দেয়।

ঘটনার জেরে ধীরে ধীরে আগুন গ্রাস করে লরিটিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে
ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানা ও দমকলের দুটি ইঞ্জিন।  তবে দমকলের একটি ইঞ্জিন কাজে লাগিয়েই প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here