হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: হাতির শুরে আছাড় খেয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের লালগড় থানার রাসমণ্ডল গ্রামে।  মৃত ব্যক্তির নাম নন্দ চালক(৫৫)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার বিকেলে নন্দবাবু চাষের কাজ করার জন্য জমিতে গিয়েছিলেন কিন্তু হঠাৎই একটি হাতি তাকে তাড়া করে এবং ছুটতে না পেরে জমিতে পরে যায়, তখনই নন্দ বাবুকে হাতটি শুড় দিয়ে তুলে আছড়ে মারে। ঘটনাস্থলেই মারা যান নন্দবাবু। পরে লালগড় থানা থেকে পুলিশ এসে তার দেহটাকে তুলে নিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরদের অভিযোগ, ৪০-৫০টি হাতির দল প্রতিনিয়তই তাদের গ্রামের মধ্যে প্রবেশ করছে, গ্রামে ঘর বাড়ির সবজি সব নষ্ট করে দিচ্ছে। বনদপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here