Saturday, February 14, 2026
Advertisement
Google search engine
الرئيسيةজেলার খবর৬০ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৪

৬০ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৪

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত গোবরু ও কাচারী রোডের মাঝে ৬০ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। ওই সংঘর্ষে দুটি লরির চালক সহ আহত হয় ৪ জন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আজ সকালে মেদিনীপুর থেকে শালবনীগামী একটি লরির সঙ্গে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটি লরিতে থাকা চালক সহ ৪ জন আহত হয়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরাই আহতদের উদ্ধার করে স্থানীয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই দুর্ঘটনার জেরে   জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।সারি সারি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে যায়। পরে শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি লরিকে ক্রেনের সাহায্যে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

مقالات ذات صلة
- Advertisment -
Google search engine

الأكثر شهرة

احدث التعليقات