হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল উদ্ধার করে গ্রাহকদের ফেরত দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশ। রবিবার দুপুরে মোবাইল গুলি তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে । উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে তারা মোবাইল গুলো সংগ্রহ করে । বনগাঁ থানার পুলিশ আধিকারিক মানস চৌধুরী জানিয়েছেন” বনগাঁ শহর ও রুরাল এলাকায় এই বছরে বেশ কিছু মোবাইল খোয়া গিয়েছিল। বনগাঁ জেলা পুলিশের সহযোগিতায় ১৭টি মোবাইল উদ্ধার করা হয়। মোবাইল গুলি আজ গ্রাহকদের হাতে তুলে দিলাম।

এদিন মোবাইল নিতে গ্রাহকেরা এসেছিল গাড়াপোতা, রেলবাজার, চাঁদা সহ একাধিক এলাকা থেকে।স্থানীয় গৃহবধূ নয়না হালদার বলেন” অনেকদিন হল মোবাইলটা হারিয়েছিল৷ থানায় জানিয়েছিলাম। ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। দিন কয়েক আগে থানা থেকে ফোন করে জানিয়েছিল মোবাইলটি উদ্ধার হয়েছে ।পুলিশের উদ্যোগে মোবাইল ফিরে পেলাম। মোবাইল নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here