Weather Update: ঝেঁপে আসছে বৃষ্টি, সারা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update

জুলাই মাসের শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা(weather update)। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়েই রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ‘ওয়াইড স্প্রেইড রেইন’ চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে রাজ্যের বেশ কিছু জেলাতে। সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ, মঙ্গলবারও উত্তরের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় আগামিকাল, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে। আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। আজ, মঙ্গলবারেও মূলত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতাতে। জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে। সামান্য তাপমাত্রা বাড়বে।

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩৭.৯ মিলিমিটার।