Weather Forecast: ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি

monsoon weather in bengal

বজ্রবিদ্যুৎ-সহ( Weather forecast) বৃষ্টির পূর্বাভাস বাংলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বুধ ও বৃহস্পতিবার। আজ, মঙ্গলবার থেকে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ২-৩ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মালদহ এবং দুই দিনাজপুরেও।

কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। <span;>আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই।আগামিকাল, বুধবার ও তারপর দিন বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।