রাজ্য পুলিশের পরীক্ষা দিতে এসে গ্রেফতার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, বিধাননগরঃ পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থী গ্রেফতার। ঘটনাটি ঘটে সল্টলেকের আরক্ষা ভবনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সল্টলেকের আরক্ষা ভবনে পুলিশের পরীক্ষা দিতে আসে রবিকান্ত। পরীক্ষার্থী বিহারের ভাগলপুরের বাসিন্দা। কনস্টেবল এর পরীক্ষা দেওয়ার জন্য বিহার থেকে এরাজ্যে আসে সে।

রবিকান্ত বিধাননগরের আরক্ষা ভবনে আসে কনস্টেবল এর পরীক্ষা দিতে। কিন্তু সেখানে তার হাতের বায়োমেট্রিক না মেলায় পুলিশ প্রথমে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদ সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষার্থীর নামে অন্য একজন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষা অর্থাৎ দৌড় হাই জাম্প লং জাম্প দেয়। সেইখানে উত্তীর্ণ হওয়ার পর বৃহস্পতিবার বিধান নগরে আরক্ষা ভবন পরীক্ষা দেওয়ার সময় তার বায়োমেট্রিক না মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ। আজ শুক্রবার, তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here