নাবালিকাকে ধর্ষণের অভিযোগে হাবড়ার ২৪ বছরের যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হাবড়াঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক অভিযুক্ত। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার উপনে পঞ্চায়েত এলাকার অর্ঘ্য সরকার (24) নামে এক 24 বছরের যুবক কে গ্রেফতার করল হাবড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হাবরা থানার রাঘবপুর এলাকার এক ষোল বছরের নাবালিকাকে নভেম্বর ৩ তারিখ ফোন করে ডেকে নিয়ে বাড়ির পেছনের মাচায় ধর্ষণ করে অভিযুক্ত অর্ঘ্য সরকার। তারপর থেকেই একাধিক বার খুনের হুমকি দেয় নাবালিকাকে। এমনকি পরিবারের লোকেদের জানালেও মেরে ফেলবে এমনটাই অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে।

গত ১ তারিখ ফের একবার ফোন করে ডাকে নাবালিকাকে, এরপর নাবালিকা তার পরিবারে কে সমস্ত ঘটনা জানায়। বুধবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর হাবড়া থানার পুলিশ অভিযুক্ত অর্ঘ্য সরকারকে বুধবার রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করে।বৃহস্পতিবার ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয় অভিযুক্ত অর্ঘ্য সরকারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here