হিঙ্গলগঞ্জে ২৯৫ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল স্থানীয় কয়েকজন যুবক

সুজিত দে,হিঙ্গলগঞ্জঃ জনদরদী নেতা সোমেন্দ্রনাথ মিত্র প্রথম প্রদেশ কংগ্রেস সদস্য হন অবিভক্ত ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে। জননেতার চিন্তাভাবনা স্মরণ করে সিবিআর সাইক্লোন ইয়াছে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ ব্লক এর সাহেব খালি অঞ্চলের চাড়াল খালি গ্রামের ২৯৫ পরিবারের হাতে কয়েকদিনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল ৪ঠা জুন শুক্রবার।

বরানগর শ্রী সীতারাম বৈদিক মহাবিদ্যালয় এর সহযোগিতায় স্থানীয় কয়েকজন যুবক সামগ্রী গঠনের উদ্যোগ নেন তাদের পক্ষ থেকে সুজিত দে জানান, ওই পরিবারের গুলির হাতে কয়েকদিনের চাল ডাল আলু তেল-মসলা সাবান ওষুধসহ কিছু শুকনো খাবার যেমন চিড়া মুড়ি বিস্কুট ইত্যাদি তুলে দেওয়া হয় ।
স্থানীয়, বিশ্বজিৎ মন্ডল, কৌশিক মৈত্র, পরিমল ও বিজুরা স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল, পঞ্চায়েত প্রধান দেবাশিস মন্ডল ও বরানগর থানা সহ সকল সহযোগী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here