কলকাতা: আগামী এপ্রিল মাসে দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আপনার একটি ভোটই গড়বে আগামীর বাংলা। চোখ রাখুন বিস্তারিত সময়সূচীতে:
প্রথম দফা: ২৩শে এপ্রিল, মোট আসন সংখ্যা: ১৫২টি
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল—প্রথম দফায় ভোট হবে এই জেলাগুলিতে:
জেলা আসন সংখ্যা জেলা আসন সংখ্যা
📍 কোচবিহার ৯টি 📍মালদা ও মুর্শিদাবাদ ৩৪টি
📍 আলিপুরদুয়ার ৫টি 📍পূর্ব মেদিনীপুর ১৬টি
📍 জলপাইগুড়ি ৭টি 📍প.মেদিনীপুর ও ঝাড়গ্রাম ১৮টি
📍 কালিম্পং ও দার্জিলিং ৪টি 📍পুরুলিয়া ৯টি
📍 উঃ ও দঃ দিনাজপুর ১৮টি 📍 বাঁকুড়া ১২টি
📍প. বর্ধমান ও বীরভূম ২০টি
দ্বিতীয় দফা ২৯শে এপ্রিল, মোট আসন সংখ্যা: ১৪২টি
শেষ দফায় ভোট গ্রহণ হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে:
জেলা আসন সংখ্যা
* 📍 উত্তর ২৪ পরগনা ৩৩টি
* 📍 দক্ষিণ ২৪ পরগনা ৩১টি
* 📍 হুগলী ১৮টি
* 📍 নদীয়া ১৭টি
* 📍 হাওড়া ১৬টি
* 📍 পূর্ব বর্ধমান ১৬টি
* 📍 কলকাতা ১১টি
🏆 ফলাফল ঘোষণা: ৪ঠা মে, ২০২৬
ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্রের উৎসবে শামিল হন, নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট দেওয়ার সময় নিজের Epic Card বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন। এর পাশাপাশি তিনি বলেন,আপনার বুথ নম্বর ও বিস্তারিত অন্য কোন তথ্য জানতে হলে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে ভিজিট করে জেনে নিন।








