Bangaon : বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের জেলা সভাপতির

 

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ:  মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের জেরে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ ।

রবিবার গাইঘাটার চাঁদপাড়ায় একটি পথ অবরোধে শামিল হয়ে স্বপন মজুমদার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে অবমাননাকর কিছু মন্তব্য করে তিনি বলেন, “আমার মনে হয় রামপুরহাট বগটুই কান্ডের মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডলকে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে দেবে মমতা কারণ, যদি তাঁকে ফিরতে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত কুকর্ম আছে সব সিবিআই এর কাছে উগরে দিতে হবে।”

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই বক্তব্যের প্রেক্ষিতে রবিবার রাতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করল বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here