বরানগরে নির্বাচনী হোডিং লাগানোকে কেন্দ্র বিজেপি তৃণমূল ধুন্ধুমার কাণ্ড

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পল্লব হাজরা, বরানগর: সপ্তাহ শেষে লৌহতপ্ত হয়ে উঠল বরানগর। ঘটনার সূত্রপাত রাজনৈতিক হোডিং লাগানো কে কেন্দ্র করে। সজল ঘোষের অভিযোগ বিজেপি নির্বাচনী দপ্তরের সামনে হোডিং লাগান হলে শনিবার নির্জন দুপুরে সেই হোডিং সরিয়ে তৃণমূলের হোডিং লাগিয়ে দেয় তৃণমূল।

ঘটনা সামনে আসতে মুখোমুখি হয়ে পরে তৃণমূল বিজেপি সমর্থক। স্লোগান পাল্টাস স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বরানগর গোপাললাল ঠাকুর রোড। সজল ঘোষ এর নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানালে তৃণমূল পাল্টা বিক্ষোভ দেখায়। ঘটনায় ছুটে আসেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন বহিরাগত গত নিয়ে সজল ঘোষ বিশৃঙ্খলা ঘটিয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার সৃষ্টি করছে বিজেপি। এর ফল ভুগতে হবে। হকি স্টিক দিয়ে আমাদের কর্মীদের আঘাত করেছে বিজেপির বহিরাগতরা। বরানগরের মানুষ জবাব দেবে।

দক্ষিণ বরানগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ বর্ধন বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেন সজল ঘোষ মিথ্যে নাটক করছে । আগামীকাল তৃণমূলের সেন্ট্রাল মিছিল। সেই মত কর্মীরা দলীয় পতাকা ফ্লেক্স লাগানোর কাজ করছিল। আমাদের তৈরি করা বাঁশের কাঠামোর ওপর তৃণমূলেরই ফ্লেক্স লাগানো ছিল।

পরিস্থিতির সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন পুলিশ কর্তা। এরপর আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েক ঘন্টার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যদি নির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে ওঠে বরানগর তবে নির্বাচন প্রক্রিয়ার চলাকালীন আদতে শান্তিপূর্ণ হবে ভোট প্রক্রিয়া উঠছে প্রশ্ন।