Delhi: দেশের বিরোধী নেতাদের নিয়ে বৈঠক খাড়গের বাসভবনে, কালো পোশাকেই কাল প্রতিবাদ!

 

 

 

 

নিউদিল্লি: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, আদানি ইস্য়ু সহ নানা বিষয়ে আলোচনা করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে হাজির দেশের বিজেপি বিরোধী দলের নেতারা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-র পাশাপাশি বিরোধী দলের বেশ কয়েকজন নেতা আলোচনায় বসেন।

 

সূত্রের খবর, আগামীকাল মঙ্গলবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিরোধী দলের নেতারা একসঙ্গে কালো পাশোক পরে প্রতিবাদ আন্দোলনে বসবেন। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল সকালেই নেওয়া হবে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here