Viral Video: ক্যালিফোর্নিয়ার সড়কপথে ভয়াবহ দুর্ঘটনা! উড়ে গেল চলন্ত গাড়ি!

 

ইন্টারন্যাশনাল ডেস্কঃক্যালিফোর্নিয়া(California)সড়ক পথে ভয়াবহ দুর্ঘটনা। সড়ক পথে নিজের গতিতে ছুটছিল একটি পণ্যবাহী চারচাকা গাড়ি। সংবাদ সংস্থা সিএনএন এর খবর অনুযায়ী হঠাৎ দ্রুতগতিতে যাওয়া গাড়িটির সামনে থেকে আলাদা হয়ে যায় একটি চাকা।

ঘটনায় লাগামহীন মত্ত চাকা পাশের গাড়িতে ধাক্কা মারতেই শূন্যে পাখ খেয়ে সড়কে ছিটকে পড়ে পাশে থাকা কালো রঙের চারচাকা গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই গাড়ির চালক। পিছনে থাকা গাড়ির ড্যাস বোর্ডের ক্যামেরায় বন্দি হয়েছে হাড়হিম করা সেই দৃশ্য। ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here