Fire in Baranagar: বরাহনগরে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

পল্লব হাজরা, বরাহনগর: বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় বরাহনগর টবিন রোড এলাকায়। বি টি রোড সংলগ্ন সারথী বহুতলে তৃতীয় তলায় আগুনের ফুলকি দেখে স্থানীয়রা দমকলে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বরাহনগর থানার পুলিশ। বহুতলের ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ছুটে আসে CESE’র কর্মীরা। একটি দমকলের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘরে কেউ না থাকায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

 

বাড়ির মালকিন সুজাতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বাবুন ঘোষ জানান, দীর্ঘ প্রায় ছয় বছর ওই বাড়ি বন্ধ অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে আসবাবপত্র একেবারেই ভস্মীভূত। জনবহুল বহুতলে অগ্নিকাণ্ডের ফলে বেশ আতঙ্কিত সকলে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে,দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড হলেও ঘটনার সঠিক কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here