Operation Sindoor: ‘অপারেশন সিন্দুর’ এক জাতীয় বিজয়, প্রতি ভারতীয়র অবদান

AIF chief marshal AP Sing

নয়াদিল্লি: পহেलগাম সন্ত্রাসী হামলার পর ভারতের দৃঢ় প্রতিক্রিয়া এবং ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)-এর অভাবনীয় সাফল্য বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক বিজয়ে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও পেশাদারিত্ব দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এই সাফল্যের বিষয়ে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি অপারেশন সিন্দুরকে (Operation Sindoor)“একটি জাতীয় বিজয়” হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই জয়ে প্রতিটি ভারতীয়র অবদানকে স্বীকার করেছেন।

সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, “আমি অপারেশন সিন্দুরকে রেকর্ডে রাখতে চাই। এটি একটি জাতীয় বিজয়।” তিনি জোর দিয়ে বলেন যে এই অভিযানে সত্য ভারতের সঙ্গেই ছিল। “আমি এখানে উপস্থিত প্রতিটি ভারতীয়কে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত যে প্রতিটি ভারতীয় এই জয়ে অবদান রেখেছেন,” তিনি যোগ করেন।

এয়ার চিফ মার্শাল সিং ব্যাখ্যা করেন যে, এই অভিযানটি ছিল সমস্ত সংস্থা এবং প্রতিটি বাহিনীর সম্মিলিত ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, “যেমনটি বারবার বলা হয়েছে, এটি ছিল একটি অভিযান যা সমস্ত সংস্থা, সমস্ত বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিচালিত করেছিল। আমরা সকলেই একত্রিত হয়েছিলাম এবং যখন সত্য একত্রিত হয় তখন সবকিছুই ঠিক হয়ে যায়।” তার এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, অপারেশন সিন্দুরের সাফল্য কেবল সামরিক বাহিনীর নয়, বরং সমগ্র জাতির ঐক্য ও সংকল্পের ফল।

অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত আবারও প্রমাণ করেছে যে, সন্ত্রাসবাদ এবং এর মদদদাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশটি বদ্ধপরিকর। এই অভিযান শুধু সন্ত্রাসী হামলার প্রতিশোধই নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ভারতের দৃঢ় প্রতিশ্রুতিরও প্রতিফলন। এই জাতীয় বিজয় দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে, যেখানে প্রতিটি ভারতীয়র অবদান স্মরনীয় হয়ে থাকবে।