Viral Video: এক অদ্ভুত ফ্যাশন শো যা নিয়ে অবাক গোটা নেটপাড়া

 

খবর এইসময় ডেস্কঃসামাজিক মাধ্যমে ক্রমেই ছড়িয়ে পড়েছে অবাক করা এক যুবকের ফ্যাশন শো করার ধরন। এই দেখে দর্শকদের মুখে একদিকে যেমন ফুটেছে হাসির ফোয়ারা অন্য দিকে যুবকের এহেন ফ্যাশনের উপকরণের ভাবনা নিয়ে তোলপাড় হয়েছে নেট দুনিয়া।

 

ফ্যাশন সাধারণত একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে পোশাক, পাদুকা, জীবনধারা, আনুষাঙ্গিক, মেকআপ, চুলের স্টাইল এবং শরীরের অঙ্গবিন্যাসের আত্ম-প্রকাশ। তবে পোষাক হিসাবে যদি হয় ঘরের টিনের চাল! অথবা ঘরের দরজা! হ্যাঁ এরকমই অদ্ভুত জিনিস দর্শকদের সামনে নিয়ে হাজির ঝড়ের গতিতে ভাইরাল হওয়া যুবক।

মাথায় ঢাকা দেওয়া জলের ড্রাম কখনো কোলে করে ক্যামেরা সামনে এগিয়ে আসছেন যুবতীকে নিয়ে। এছাড়াও রয়েছে কাঠের বেঞ্চ, লোহার দরজা, খাটের রেলিং , মই সহ রকমারি সামগ্রী।

@DoctorAjayita নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল ভিডিয়োটি। সেখানে যে যুবককে দেখা যাচ্ছে তিনি Fiji-র বাসিন্দা যার নাম Shaheel Shermont Flair । এর আগেও নানান ভাবে তিনি সামাজিক মধ্যমে ভাইরাল হয়েছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here