চিকিৎসকের কাছে অসুস্থ স্ত্রীর প্রেসক্রিপশন দেখাতে গিয়ে পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

সমীর সাহা, নদিয়াঃ অসুস্থ স্ত্রীর প্রেসক্রিপশন নিয়ে শনিবার চিকিৎসকের কাছে দেখাতে এসে রাস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার বড় বাজার এলাকায়। মৃতের নাম আনন্দ মোহন মন্ডল (৭০)। মৃতের ভাগ্নে বাবু বিশ্বাস জানায়, ‘মামি সবিতা মন্ডল দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় ভুগছিলেন শনিবার দুপুরে মামি সবিতা মন্ডলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য নবদ্বীপে এক চিকিৎসকের কাছে গিয়ে ছিলেন মামা। কিছুক্ষণ পরেই বাড়িতে খবর আসে মামা অসুস্থ অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যান হাসপাতালে।’

মৃতের ভাগ্নে বলেন, ‘আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি মামা নবদ্বীপ বড় বাজারের কাছে একটি কাপড়ের দোকানের সামনে অসুস্থতা বোধ করেন এবং ওই দোকানের সামনেই বসে পড়েন। খানিক বাদে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।’

এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটলেও আইনি জটিলতা কাটাতে হাসপাতাল  কতৃপক্ষ থানায় জানায়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ আসলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here