সোস্যাল মিডিয়ায় বিজেপি নেতার বিকৃত ছবি পোস্ট ! সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ হাওড়ায় বিজেপি যুব মোর্চার এক নেতার ছবি বিকৃত করে সোস্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম পুলিশের দ্বরস্থ হয়েছেন ওই নেতা। হাওড়া জেলা সদর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং এর অভিযোগ, বেলুড়ের এক যুবকের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁর বিকৃত ছবি পোস্ট করা হয়। সেই ছবির বিষয়বস্তুর কারণে তাঁর ব্যক্তিগত সম্মানহানি হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথম এই পোস্টটি নজরে পড়ে তাঁর। তারপরেই তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here