৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নৈহাটিতে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ৯২টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলো নৈহাটি জি,আর,পি থানার পুলিশ। যার আনুমানিক বাজার মুল্য কয়েক লক্ষাধিক টাকা। উত্তরপ্রদেশের সালানপুর থেকে ডাউন কোলকাতা গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেসে দুই পাচারাকারী ব্যারাকপুর এর দিকে পাচার করতে যাচ্ছিল।
গোপন সুত্রে খবর পেয়ে নৈহাটী জি,আর,পি থানার পুলিশ ওই দুই পাচারকারি কে ধরে ফেলে।তাদের কাছ থেকে তিন বস্তা বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে পুলিস। এই কচ্ছপ গুলি ইন্ডিয়ান সফট শেল প্রজাতির কচ্ছপ বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মীরা।আজ বন দপ্তরের হাতে ওই কচ্ছপ গুলি তুলে দেন নৈহাটির জিআরপি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here