আজ থেকে শুরু হল ন’পাড়া – দক্ষিণেশ্বর মেট্রো রেলের মহড়া

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃআজ থেকে শুরু হল ন’পাড়া – দক্ষিণেশ্বর মেট্রো রেলের মহড়া। এই চার কিলোমিটার রেলপথের সূচনায় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জিএম মনোজ যোশী।

এর আগে গত মঙ্গলবার দু’ঘণ্টার মিনি মহড়া দিয়ে দেখে নেয় কলকাতা মেট্রো রেল। মেট্রোর ওই রুটের নির্মাতা সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড ও কলকাতা মেট্রো যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে ৪ কিলোমিটার দীর্ঘ ট্রাকে একটি ব্যাটারি চালিত লোকো রেক নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালিয়ে দেখে নেয় ট্রাক ও সিগন্যালিং ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা।তারপরই আজ শুরু হল এই রুটের মহড়রা।এদিন মেট্রো রেলের জিএম মনোজ যোশী জানান, কিছুদিন এ রকমভাবে মহড়া চলবে তবে সর্বসাধারণের জন্য কবে পরিষেবা চালু হবে তা এখনও ঠিক করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here