এবার সরাসরি বোমাবাজি সাংসদ অর্জুন সিং – এর বাড়িতে

নিজস্ব প্রতিনিধি, জগদ্দল: এতদিন পর্যন্ত বাড়ির সামনে,পিছনে কিংবা পাশের গলিতে বোমাবাজি হয়েছে। কিন্তু এবার সরাসরি সাংসদের বাড়ির গেটেই ছোড়া হল বোমা। সাতসকালেই জগদ্দলের মেঘনা মোড়ে ব্যারাকপুর লোকসভার সাংসদের বাড়ি মজদুর ভবনের গেটে বোমাবাজি হয়। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

বুধবার সকাল ৬টা নাগাদ  ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং- এর জগদ্দলের বাড়ি মজদুর ভবন লক্ষ্য শুরু হয় বোমাবাজি। দুষ্কৃতীরা পরপর তিনটি বোমা ছোড়ে বাড়ির গেটে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। কোন দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে সাংসদের বাড়িতে বোমাবাজির করল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জগদ্দল থানারপুলিশ। এদিকে  সাতসকালে এইভাবে একজন সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। সাথে সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা এলাকায়। সাংসদ অর্জুন সিং দিল্লিতে থাকার কারণে এই ঘটনার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here