ফের উত্তপ্ত জগদ্দল! নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে খুন যুবক

নিজস্ব প্রতিনিধি, জগদ্দল: আবারও খবরের শিরোনামে জগদ্দল। নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে নিহত বছর ৩৫ এর এক যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম সিকান্দর দাস। ঘটনাটি ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের জগদ্দল শ্রীরামপুর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। তবে পুলিশ আসার আগেই স্থানীয়রাী গুলিবিদ্ধ সিকান্দরকে চিকিৎসার জন্য স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বাল্মিকি সাউ জানান, ‘ শনিবার রাত পৌনে ১০ টা নাগাদ দু-জন লোক সিকান্দরের বাড়িতে এসে ডাকাডাকি করায় সিকান্দার বেরিয়ে তাদের সাথে কথা বলতে থাকে। কথা বলার মাঝেই সিকান্দরকে লক্ষ্য করে তাঁর মাথায় গুলি করে দুষ্কৃতীরা। সাথেসাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিকান্দর। গুলির শব্দ শুনে পাড়ার লোকজন ছুটে আসতেই  বেগতিক দেখে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।’

তবে কে বা কেন এইভাবে নিজের বাড়িতে ঢুকে গুলি চালাল তা নিয়ে রিতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here