সঙ্গী যশ’কে সাথে নিয়ে ছেলে ঈশানের জন্মের শংসাপত্রের খোঁজ নিতে পুরসভায় হাজির নুসরত

শুক্লা রায়চৌধুরীঃ  সঙ্গী যশ’কে সাথে নিয়ে ছেলে ঈশানের জন্মের শংসাপত্রের খোঁজ নিতে আজ পুরসভায় হাজির হন সাংসদ – অভিনেত্রী নুসরত জাহান।

 শনিবার দুপুরে কলকাতা পুরসভার মেয়র ববি হাকিমের ঘর থেকে বের হতে দেখা যায়  নুসরত ও যশকে। জানা গিয়েছে, এদিন কলকাতা পুরসভায় এসে নুসরত ও যশ দুজনেই কোভিশিল্ডের প্রথম ডোজ নেন।

তারপর  ছেলে ইশানের জন্মের শংসাপত্রে শুধু মায়ের নাম রাখতে কী করণীয় সে সম্পর্কেও এদিন খোঁজ-খবর নেন নুসরত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কোনও ‘সিঙ্গেল মাদার’ শুধুমাত্র তাঁর নিজের নামে সন্তানের জন্মের শংসাপত্র বের করতে পারেন, সে কথা পুরসভার তরফে নুসরতকে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here